Tuesday, 25 July 2017

অমৃত
পৃথিবীতে অমৃত বলে কোন বস্তু নাই
যারা বলে তাদের কথা শুনতে নাই

ধরো কোন ভাবে তুমি অমৃত পেয়ে গেলে
আর ঝট পট তুমি খেয়ে অমর হয়ে গেলে

অমর বাবুর চোখের সামনে প্রিয় জনেরা
এক এক করে চলে যাচ্ছে ছেলে ছোকরা

অমর বাবু একা ঘরে বসে কি করবে ছাই 
কাজ নাই কর্ম নাই বন্ধু বান্ধব কেউ নাই

অমর হয়ে কি লাভ হলো
সুখ গেলো শান্তি গেলো

অমর বলে হে ভগবান জলদি আমাকে নিয়ে যাও
একা বাঁচার থেকে না বাঁচা ভাল আমাকে মুক্তি দাও 
ডঃ প্রদীপ কুমার মৈত্র ২৫/৭ /২০১৭



No comments:

Post a Comment