Tuesday, 25 July 2017

সব বন্ধুরা এখন ক্লান্ত মনে হচ্ছে
==================
কারো পেট বাইরে বেরিয়ে আসছে
কারো কারো চুল পাকতে লেগেছে ..
সবার উপর কঠিন দায়িত্ব আছে 
সবারই ছোট-বড়ো অসুখ আছে 
সারা দিন ছোটা ছুটি করতো যারা
এখন থপ থপ করে হাটছে তারা 
কিন্তু এটাই বাস্তবিক সত্য হচ্ছে 
*সব বন্ধুরা এখন ক্লান্ত মনে হচ্ছে
কেউ লোন নেবার কথা ভাবছে
কোথাও স্বাস্থ্য টেস্ট করা হচ্ছে .
সবারই সময়ের অভাব রয়েছে
কারো কারো চোখ ভিজে উঠছে
প্রেম পত্র লিখতো যারা কাল
আজ বিমার টাকাপেতে বেহাল
কিন্তু এটাই বাস্তবিক সত্য হচ্ছে
*
সব বন্ধুরা এখন ক্লান্ত মনে হচ্ছে ...

পুরানো ফটোর দিকে তাকালে
আজ লাগে বুড়ো হলাম অকালে ..
কি অদ্ভুত গতি এই সময়ের
কখন যে কেটেগেলো আমাদের
তরুণ বন্ধুরা আমার আজ দেখতে মধ্যবয়স্ক লাগে
বিগত দিনের কথা ভাবে, যারা স্বপ্ন দেখতো আগে
কিন্তু এটাই বাস্তবিক সত্য হচ্ছে
*
সব বন্ধুরা এখন ক্লান্ত মনে হচ্ছে ....
: প্রদীপ কুমার মৈত্র ২৪//১৭

No comments:

Post a Comment